প্রকাশিত: Sun, Dec 24, 2023 9:01 PM
আপডেট: Fri, Mar 13, 2026 10:22 PM

[১]প্রার্থীদের প্রতিটি কার্যক্রমে কমিশনের নজর রয়েছে : ইসি রাশেদা

আশরাফুল নয়ন, নওগাঁ: [২]  নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছেন। তাদের কাছে অভিযোগ আসুক কিংবা না আসুক তারা সবকিছুই পর্যবেক্ষণ করছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 [৩] রোববার নওগাঁর নির্বাচনী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় করছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। 

[৪] তিনি আরো বলেন, সবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি ভোটাররা ভোট কেন্দ্রে আসবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। যেখানেই সহিংসতা হচ্ছে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। ৫বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট প্রদান করা নাগরিক অধিকার, আনন্দের অধিকার। তাই এই অধিকার সবাই প্রয়োগ করবেন।

[৫] সভার প্রথম পর্যায়ে জেলার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও জেলার ৬ টি আসনের প্রার্থীদের  সঙ্গে মতবিনিময় করেন। 

[৬] এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক,অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান